এই বিভাগের সকল পোস্ট
চিকনাগুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৪২টি স্কুল ব্যাগ ও ২১টি ছাতা বিতরণ করা হয়। এতে করে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং তাদের শিক্ষাজীবনে উৎসাহ বাড়বে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য জনাব ফারুক আহমদ এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য জনাব শ্রী সাথী বালা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিস্তারিতআলহামদুলিল্লাহ! উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আইডিয়াল মেধা বৃত্তি পরীক্ষায় ২টি সাধারণ বৃত্তি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরো ৪টি মেধা বৃত্তি পেয়েছে। উক্ত ৬জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষথেকে অভিনন্দন। অভিভাবকগণদের প্রতি দৃষ্টি আকর্ষণ করি এই যে, আপনার সন্তানদের বই পুস্তকের দিকে মনযোগী করে তুলুন এবং খেলাধুলা ও বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনের জন্যে উৎসাহিত করুন। আর অযথা সময় অপচয় করা থেকে আপনার সন্তানকে বিরত রাখুন। প্রয়োজনে সন্তানের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ
বিস্তারিতবজ্রপাতের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বজ্রপাত থেকে নিজেকে রক্ষার জন্য বিদ্যালয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে। এই মহড়ায় উপস্থিত ছিলেন 'এসো শিখি' কার্যক্রমের বিধান স্যার এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মহড়ার সময় শিক্ষার্থীদের বজ্রপাতের সময় করণীয় ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বজ্রপাতের সময় নিরাপদ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে: উঁচু স্থানে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন: বজ্রপাতের সময় উঁচু গাছ, বিদ্যুতের খুঁটি বা উঁচু স্থানে আশ্রয় নেওয়া বিপজ্জনক। ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন: বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করা থেকে বিরত থাকুন। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকুন: টিভি, ফ্রিজ, ল্যাপটপ ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকুন। গাড়ির ভেতরে থাকুন: বজ্রপাতের সময় গাড়ির ভেতরে থাকলে ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন। পানি থেকে দূরে থাকুন: বজ্রপাতের সময় পুকুরে সাঁতার কাটা বা জলাবদ্ধ স্থান থেকে সরে যান। এছাড়া, বজ্রপাতের সময় বাড়ির জানালা বন্ধ রাখা, ফোন ব্যবহার না করা এবং খোলা স্থানে না থাকা গুরুত্বপূর্ণ। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি না থেকে জানালা বন্ধ রেখে ঘরের ভেতর থাকতে হবে। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করা যাবে না।
বিস্তারিতসকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী কাল ২৮ এপ্রিল ২০২৪ইং হতে পরবর্তি নির্দেশনা না আসা পর্যন্ত প্রাক প্রাথমিক শ্রেণী বন্ধ থাকবে এবং ১ম ও ২য় শ্রেণীর কার্যক্রম সকাল ৮:০০টা হইতে ৯:৩০ পর্যন্ত এবং ৩য় হইতে ৫ম শ্রেণীর কার্যক্রম সকাল ৯:৪৫ হইতে ১১:৩০ পর্যন্ত চলবে। তাই সকর শিক্ষার্থী কে সময় মতো বিদ্যালয়ে পাঠানোর জন্য অনুরুধ রহিলো। অনুরোধক্রমে -------- প্র: শি: ও ম্যানেজিং কমিটি। উমনপুর সরকারি প্রা:বি:। www.umonpur.info
বিস্তারিতবই উৎসব বই উৎসব !! নতুন বছর, নতুন দিন। নতুন বইয়ে হোক রঙিন। উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীদের কাছে নতুন বই বিতরণ করা হবে পহেলা জানুয়ারী ২০২৪ইং। উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত থাকার অনুরুধ করেছেন প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুল ইসলাম। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক সহ উমনপুর গ্রামের মেম্বার জনাব ফারুক আহমদ উপস্থিত থাকবেন।
বিস্তারিতউমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবেন যদি শিক্ষার্থীর বয়স ৫ বছর কিংবা তার উপরে হয়। ভর্তি হতে যা যা লাগবেঃ ১। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের অনুলিপি ১ কপি। ২। শিক্ষার্থীর পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের অনুলিপি ১ কপি। ৩। ২য় থেকে ৫ম শ্রেণীর ভর্তির ক্ষত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাড়পত্র/ প্রত্যয়ন পত্রের মুলকপি। ৪। মাতার জাতীয় পরিচয়পত্র দ্বারা রেজিষ্ট্রেশনকৃত সচল মোবাইল নাম্বার। ৫। শিক্ষার্থীর দুই কপি ছবি (পাসপোর্ট সাইজ ১কপি ও স্ট্যাম্প সাইজ ১ কপি নির্ধারিত ক্যাচমেন্ট এলাকার বাসিন্দা হতে হবে। সরকারি নীতিমালা অনুযায়ী ভর্তি ফরম বিক্রি, ভর্তি ফি উত্তোলন ও ভর্তি পরীক্ষা গ্রহনযোগ্য নয়।
বিস্তারিতউমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয় ১০ ডিসেম্ভর ২০২৩ইং। শিশু হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্তিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ মন্তাজ আলী, সাবেক সভাপতি জনাব মোঃ আব্দুল মোমেন, ইউপি সদস্য জনাব ফারুক আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব রহমত আলী সহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীগণ।
বিস্তারিতজাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা, সিলেট ২০২২ ও ২০২৩ খ্রিস্টাব্দ ক্বেরাত প্রতিযোগিতায় উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তাহমিদ আহমদ স্থানীয় পর্যায়ে ১ম, উপজেলা পর্যায়ে ১ম, জেলা পর্যায়ে ১ম এবং বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করেছে। গ্রামের পক্ষ থেকে অভিনন্দন তাহমিদকে এবং আমরা তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
বিস্তারিত