গ্রামের সর্বশেষ খবর ও ঘটনাবলি
বছর ঘুরে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসব - পহেলা বৈশাখ। এই নতুন বছরে, পুরনো দিনের সব দুঃখ-গ্লানি মুছে যাক, আর আমাদের জীবন ভরে উঠুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে। পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি। এই দিনে আমরা নতুন করে জেগে উঠি, নতুন করে স্বপ্ন দেখি। আসুন, সকলে মিলেমিশে এই আনন্দঘন দিনটি উদযাপন করি এবং একে অপরের সাথে ভালোবাসা ও সৌহার্দ্য ভাগ করে নেই। নতুন বছর সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। শুভ নববর্ষ!
বিস্তারিতউমনপুর গ্রামের প্রবীণ মুরুব্বী জনাব রফিক আহমদ সাহেবের মা ও জনাব খালেদ সাহেবের দাদি ইন্তেকাল হইয়াছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" আগামীকাল বাদ যোহর উমনপুর জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি প্রদান করেন। আমিন
বিস্তারিতআগামী ৫ এপ্রিল ২০২৫ইং, শনিবার সকাল ৮টা থেকে সারাদিন ব্যাপী ৬ নং চিকনাগুল ইউনিয়নের ইউনিয়ন অফিস কমপ্লেক্সে ১, ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদের জন্য রেজিস্ট্রেশন, ছবি তোলা ও আঙ্গুলের ছাপ গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকল ফরম পূরণকারীকে রিসিট সহ যথাসময়ে উপস্থিত থাকবেন। প্রয়োজনে যোগাযোগ মোঃ নূরুল ইসলাম 01719-428768
বিস্তারিতউমনপুর গ্রামের কৃতি সন্তান, তরুন উদীয়মান সুফিয়ান মাহমুদের সংকলনে হারিয়ে যাওয়া দোয়ার আমল নামে একটি বই বের করেছেন। বইটি প্রকাশিত হয় ২৮ ফেব্রুয়ারি ২০২৫ইং। বইটি সবার কাছে পৌঁছাইতে না পারার কারণে তিনি ড্রাইব লিংক করে পিডিএফ শেয়ার করেছেন । যাতে করে পিডিএফটি পাঠকের কাছে সহজে পৌঁছানো যায় এবং মোবাইল ফোনে ব্যবহারে সহজ হয়। আশাকরি উক্ত বইয়ের আমলগুলা আপনাদের কাজে আসবে। নিচে লিংক দেওয়া হলঃ https://cutt.ly/CryHDuUq
বিস্তারিতআজ ২৯ শাবান ১৪৪৬ হিজরি, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এ অবস্থায় আগামীকাল ১৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২ মার্চ ২০২৫ খ্রি. রবিবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে এবং আজ রাতে তারাবির নামাজ শুরু হবে। এছাড়াও আগামী ২৬ রমজান ১৪৪৬ হিজরি, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। রমজান শুরুর জন্য চাঁদ দেখা আবশ্যক। কারণ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। যদি আকাশ তোমাদের কাছে মেঘাচ্ছন্ন হয়, তবে তোমরা ৩০ দিন পূর্ণ করো। (সহীহ মুসলিম, হাঃ ২৩৬৫) সাহল (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ জান্নাতে রাইয়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সওম পালনকারীরাই প্রবেশ করবে। তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেয়া হবে, সওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তারা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেয়া হবে। যাতে করে এ দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ না করে। (সহীহ বুখারী, হাঃ ১৭৭২) আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিনও সিয়াম পালন করে, আল্লাহ্ তার মুখমণ্ডল কে দোযখের আগুন হতে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন। (সহীহ বুখারী, হাঃ ২৬৪০)
বিস্তারিত"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" উমনপুর নিবাসী ড্রাইভার আব্দুল মতিন (মতিন ড্রাইভার) সিলেট নুরজাহান হাসপাতালে অদ্য ০১/০৩/২০২৫ খ্রি. অর্থাৎ শুক্রবার দিবাগত রাত ১২.৫০ ঘটিকায় ইন্তেকাল হইয়াছে। পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দান করেন। আমিন
বিস্তারিত"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" উমনপুর পাহাড় নিবাসী জনাব মাওলানা আব্দুর রহিম সাহেবের মেয়ে আজ ৩.৩০মিনিটের সময় ইন্তেকাল করেছেন। মরহুমার জানাজার নামাজ বাদ এশা উমনপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি। পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দান করেন। আমিন
বিস্তারিত"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" উমনপুর হজনপাড়া নিবাসী, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কর্মচারী জনাব মোজাম্মিল আলী ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজা আজ বাদ মাগরিব হরিপুর বাজার মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করছি।
বিস্তারিতউমনপুর গ্রামের ভোটারদের জানানো যাচ্ছে যে, ৩০ জানুয়ারী ২০২৪ইং তারিখ পরিবর্তন করে ২৫ জানুয়ারী ২০২৫ইং এম আহমদ পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্যে অনুরোধ করা হইলো।
বিস্তারিত