উমনপুর একটি আদর্শ গ্রামের নাম
উমনপুর
হোম / সংবাদ / আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া...

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

21 Feb, 2024 SAYEM AHMED আমাদের খেলাধুলা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস। আর এই দিবসে উমনপুর একাদশ ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে উমনপুর সরকাররি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার ২১ ফেব্রুয়ারি ২০২৪ইং সকাল ৮ঃ৩০ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও  খেলাধুলার কার্যক্রম উদ্বোধন করা হয়।  প্রথমে দূরপাল্লার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে ইভেন্টগুলো শুরু হবে । এরপর ধারাবাহিকভাবে উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গ্রামের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে।

সকল সংবাদ