উমনপুর একটি আদর্শ গ্রামের নাম
উমনপুর
হোম / সংবাদ / দেশের প্রতিটি মসজিদে একই সময়ে জুম্মার নামাজ আদায়ের...

দেশের প্রতিটি মসজিদে একই সময়ে জুম্মার নামাজ আদায়ের নির্দেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

15 Apr, 2025 SAYEM AHMED এইমাত্র পাওয়া খবর
দেশের প্রতিটি মসজিদে একই সময়ে জুম্মার নামাজ আদায়ের নির্দেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

সারাদেশে সকল মসজিদে একই সময় জুমআর নামাজ আদায় প্রসঙ্গে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

জুমআর দিন সপ্তাহের শ্রেষ্ঠ ও বরকতময় দিন। মহান আল্লাহ বলেছেন, “হে বিশ্বাসীগণ! জুমআর দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচা-কেনা বর্জন কর। এটাই তোমাদের জন্য অতি উত্তম; যদি তোমরা জানতে।” (সূরা জুমা, আয়াত: ৯)। জুমআর পারস্পরিক দেখা-সাক্ষাৎ ও আলোচনার দিন। এ দিনে বিশেষ মর্যাদা ও তাৎপর্যপূর্ণ হওয়ার কারণে এর বিশেষ সময়ে বরকত ও কল্যাণ রয়েছে।

বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমআর নামাজ অনুষ্ঠিত হতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১:৩০ টায়, কোনো মসজিদে ১:৪৫ টায়, আবার কোনো মসজিদে দুপুর ২:০০ টায় জুমআর নামাজ অনুষ্ঠিত হয়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিগণ বিশেষ করে পথচারী (সফররত মুসল্লীগণ) বিভিন্ন ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণের স্বার্থে সারাদেশে সকল মসজিদের মুসল্লিগণের একই সময়ে দুপুর ১:৩০ টায় জুমআর নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।

এমতাবস্থায়, বীর মুক্তিযোদ্ধা/ইসলামী ব্যক্তিত্ব কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদসহ সকল মসজিদে অভিন্ন সময় দুপুর ১:৩০ টায় জুমআর নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


আ.ব.ম. রিয়াজুল হাসান

মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ, ঢাকা)
ফোন: ০২-২২২২১৮২৫৯

মোঃ মহিউদ্দিন মজুমদার
পরিচালক
ফোন: ০২-২২২২১৮২৮১

নোটিশ রেফারেন্স দেখতে এইখানে ক্লিক করুন

সকল সংবাদ