এই বিভাগের সকল পোস্ট
উমনপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি জনাব আব্দুল লতিফ সাহেব আজ ইন্তেকাল করিয়াছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। মরহুমের জানাজার নামাজ বাদ জুম্মা উমনপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
বিস্তারিতউমনপুর পাহাড় নিবাসী রংমিস্ত্রি মনাফ মিয়া ইন্তেকাল করিয়াছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারের আক্রান্ত ছিলেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। মরহুমের জানাজার নামাজ পরে জানানো হবে হবে।
বিস্তারিতউমনপুর পাহাড় নিবাসী জনাব মজ্জমিল উরফে পেটলা সাহেব আজ ইন্তেকাল করিয়াছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। মরহুমের জানাজার নামাজ পরে জানানো হবে হবে।
বিস্তারিতউমনপুর পাহাড় নিবাসী জনাব মনাফ মিয়া এর আম্মা মরহুম মসই মিয়া এর স্ত্রী কিছুক্ষণ আগে ইন্তেকাল হইয়াছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। মরহুমার জানাজার নামাজ পরে জানানো হবে।
বিস্তারিতবিসমিল্লাহির রাহমানির রাহিম। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে অবস্থিত উমনপুর গ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া মাযহারুল উলূম উমনপুর মাদ্রাসা। দ্বীনি শিক্ষা ও জ্ঞান প্রসারের ধারাবাহিকতার অংশ হিসেবে, মাদ্রাসার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত হতে যাচ্ছে ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল ও শিশু শিক্ষা প্রদর্শনী ২০২৫। ইসলামের সুমহান আদর্শ, নবীজির আদর্শ এবং পবিত্র কুরআনের বাণীর মাধ্যমে নিজেদের জীবনকে আলোকিত করার এই বরকতময় আয়োজনে ধর্মপ্রাণ সকল মুসলমানকে সবান্ধব আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানের সময়সূচী ও স্থান তারিখ: ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ। দিন: রোজ সোমবার। সময়: দুপুর ১২ ঘটিকা হইতে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত। স্থান: উমনপুর মাদ্রাসা মাঠ, চিকনাগুল, জৈন্তাপুর, সিলেট। মাহফিলে বয়ান পেশ করবেন (ওয়াজ ফরমাইবেন) দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ও মাশায়েখগণ মাহফিলে তাশরিফ আনবেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: - হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, শায়খুল হাদীস, হরষপুর মাদ্রাসা। - হযরত মাওলানা ক্বারী আব্দুল মুমিন সাহেব (সুনামগঞ্জী)। - হযরত মাওলানা আহমদ আলী সাহেব, শায়খুল হাদীস, কাজির বাজার মাদ্রাসা। - হযরত মাওলানা শায়খ আব্দুল কাদির সাহেব, শায়খুল হাদীস, হরিপুর বাজার মাদ্রাসা। - হযরত মাওলানা শায়খ হিলাল আহমদ সাহেব, মুহতামিম, হরিপুর বাজার মাদ্রাসা। - হযরত মাওলানা মুফতি জিল্লুর রহমান ক্বাসিমী সাহেব, মুহতামিম, দারুল উলূম হেমু মাদ্রাসা। - হযরত মাওলানা তজম্মুল আমিন সাহেব, শিক্ষা-সচিব, সোবহানীঘাট মাদ্রাসা। - হযরত মাওলানা ক্বারী তাইয়্যিবুর রহমান সাহেব, মুহাদ্দিস, লাফনাউট মাদ্রাসা। সভাপতিত্ব করবেন - হযরত মাওলানা আনোয়ারুল হক সাহেব, - হযরত মাওলানা ক্বারী মুহাম্মদ আব্দুর রউফ সাহেব, - হযরত মাওলানা ফোরকান আলী ক্বাসিমী সাহেব এবং - হাফিজ মাওলানা ক্বারী মোহাম্মদ আলী সাহেব। বিশেষ আকর্ষণ শিশু শিক্ষা প্রদর্শনী-২০২৫: ছোট সোনামণিদের দ্বীনি শিক্ষার চমৎকার ও হৃদয়স্পর্শী উপস্থাপনা। এছাড়াও দেশবরেণ্য আরও অনেক উলামায়ে কেরাম মাহফিলে নসিহত পেশ করবেন। বিনীত আরজ: এই দ্বীনি মাহফিলকে সফল ও সার্থক করতে আপনাদের উপস্থিতি, আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ তায়ালা আমাদের সকলকে কবুল করুন। সার্বিক তত্ত্বাবধানে মাওলানা মো. তাজ উদ্দীন মুহতামিম, উমনপুর মাদ্রাসা। মোবাইল: ০১৭১৪-৯৫৮৬৪৫।
বিস্তারিতউমনপুর পাহাড় নিবাসী মরহুম ইমাম রাজার দ্বিতীয় ছেলে দেলওয়ার হোসেইন রাত ৩ টার সময় ইন্তেকাল করিয়াছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। মরহুমের জানাজার নামাজ বাদ যোহর হরিপুর মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।
বিস্তারিতসিলেট জেলার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উমনপুর গ্রামের আইটি উপদেষ্টা ও সাবেক ফুটবল খেলোয়াড় জনাব সেলিম আহমদ এর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর নেতৃত্ব, নিষ্ঠা ও অবদানে দল উপকৃত হয়েছে এবং উমনপুরের সুনাম আরও সমৃদ্ধ হয়েছে। এই কৃতিত্বের জন্য জনাব সেলিম আহমদকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
বিস্তারিতউমনপুর উতলা পাহাড় নিবাসী জনাব দুলাল ও মিনহাজের আম্মা ইন্তেকাল করেছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন" মরহুমার জানাযার নামাজ আগামীকাল সকাল ১০ টার সময় হরিপুর বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তাই সকলের উপস্থিতি ও দোয়া কামনাকরি। আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।
বিস্তারিতউমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে। জেনে নিন, কেন আপনার সন্তানকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করবেন ০১. বছরের প্রথমেই বিনামূল্যে বই প্রদান করা হয়। ০২. ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয়। ০৩. ছাত্র-ছাত্রীদের বেতন প্রদান করতে হয় না। ০৪. প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্যতাসম্পন্ন শিক্ষক দ্বারা পাঠদান করা হয়। ০৫. শ্রেণি পাঠদানে বাহিরের উপকরণ ব্যবহার করা হয়। ০৬. জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ থাকে। ০৭. শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া হয় না। ০৮. খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার ব্যবস্থা আছে। ০৯. মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করা হয়। ১০. কোচিং-এর প্রয়োজনের চাপ নেই। ১১. শ্রেণি পাঠদানে বিভিন্ন মাইন্ড-গেমস ব্যবহার করা হয়।
বিস্তারিত