উমনপুর একটি আদর্শ গ্রামের নাম
উমনপুর
হোম / সংবাদ / বিভাগ

এইমাত্র পাওয়া খবর

এই বিভাগের সকল পোস্ট

শোক সংবাদ এইমাত্র পাওয়া খবর
16 Jan, 2025

শোক সংবাদ

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"  উমনপুর রংগাইরবাড়ি নিবাসী জনাব শামসুল ইসলাম পাখি আজ দুপুরে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজা আজ বাদ এশা হরিপুর বাজার মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করছি।

বিস্তারিত
গ্রামে বেড়েছে  গরু চুরি এইমাত্র পাওয়া খবর
11 Jan, 2025

গ্রামে বেড়েছে গরু চুরি

উমনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মাওলানা আব্দুল হালিম সাহেবের দুইটি গরু গতকালক রাত ১:৩০ মিনিট পর থেকে চুরচক্র জনাব আব্দুল হালিম সাবের বাড়ী নজরে রাখে তার পর রাত ২ঃ৩০ মিনিটের পর থেকে চুর তার প্ল্যান বাস্তবায়িত করার লক্ষে একশনে নেমে পড়ে  ঠিক ৩ঃ১০ মিনিটে বাচ্ছা সহ একটি গাভী ৩ জন চুর ২টি গরু তুলে নিয়ে যায়। ভিডিও লিঙ্কঃ https://youtu.be/T6CFDwHNFHc  … এছাড়াও কায়েসুল ইসলাম সাহেবর ৩টি গরু চুরি হয়ার কথা জানিয়েছেন। চুরকে ধরতে সবাই এগিয়ে আসুন এবং উমনপুর গ্রামকে একটি চুরমুক্ত গ্রাম হিসেবে দেখতে সকলের ভুমিকা অপরিসীম। বিঃদ্রঃ যে বা যারা চুরকে ধরিয়ে দিতে পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে।

বিস্তারিত
৩০ জানুয়ারী স্মার্ট কার্ড সংগ্রহের দিন এইমাত্র পাওয়া খবর
31 Dec, 2024

৩০ জানুয়ারী স্মার্ট কার্ড সংগ্রহের দিন

উমনপুর গ্রামের ভোটারদের জানানো যাচ্ছে যে, ৩০ জানুয়ারী ২০২৪ইং তারিখে চিকনাগুল ইউনিয়ন থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করার অনুরোধ রইলো।

বিস্তারিত
শোক সংবাদ এইমাত্র পাওয়া খবর
27 Dec, 2024

শোক সংবাদ

উমনপুর পাহাড় নিবাসী জনাব লালই সাহেবের মা ও মরহুম আব্দুল গফুর  সাহেবের সহধর্মিণী ইন্তেকাল হইয়াছেন।  "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"  মরহুমার জানাজা আজ বাদ এশা উমনপুর জামে মসজিদে অনুষ্ঠিত হইবে। এতে আপনাদের উপস্তিতি ও দোয়া কামনাকরি।

বিস্তারিত
শোক সংবাদ এইমাত্র পাওয়া খবর
09 Nov, 2024

শোক সংবাদ

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উমনপুর নিবাসী জনাব নঈম উল্লাহ (কলিম) সাহেব আর আমাদের মাঝে নেই। তিনি পেশাগত জীবনে একজন গাড়ি চালক ও ব্যবসায়ী ছিলেন। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি। আমিন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর হরিপুর বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

বিস্তারিত
ফ্রেন্ডস স্টাফ স্পোর্টিং ক্লাব এর ১৪ বছর পূর্তি উৎযাপন এইমাত্র পাওয়া খবর
10 Oct, 2024

ফ্রেন্ডস স্টাফ স্পোর্টিং ক্লাব এর ১৪ বছর পূর্তি উৎযাপন

ফ্রেন্ডস স্টাফ স্পোর্টিং ক্লাব ১০ অক্টোবর ২০১০ তারিখে প্রতিষ্ঠিত হয়। ২০১০ থেকে ২০২৪ পর্যন্ত ১৪ বছর পূর্ণ হওয়ায়, ক্লাবের সদস্যরা কেক কেটে এই বিশেষ মুহূর্ত উদযাপন করেছেন।

বিস্তারিত
মইনুল হোসেন আয়ানীকে ‘হত্যার’ ঘটনায় মামলায় আসামি করা হয়েছে ৯ জনকে এইমাত্র পাওয়া খবর
09 Oct, 2024

মইনুল হোসেন আয়ানীকে ‘হত্যার’ ঘটনায় মামলায় আসামি করা হয়েছে ৯ জনকে

সিলেট গ্যাসফিল্ডস লিমিটেড এর উপ-ব্যবস্থাপক, উমনপুর গ্রামের স্বনামধন্য মুরুব্বী ও উমনপুর আইটির গুরুত্বপূর্ণ উপদেষ্টা জনাব মইনুল হোসেন আয়ানী ১৩ জুন ২০২৪ইং রাতে উমনপুর গ্রামে সিলেট গ্যাস ফিল্ডের ৮নং কূপের গেইটের সামনে সিলেট তামাবিল রোডে আসামীরা অত্যন্ত  সু-পরিকল্পিতভাবে নিহত করে। এতে নিহতের ভাই নজমুল হোসাইন (এমদাদ) বাদী হয়ে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে মামলায় দায়ের করেন। আদালতের নির্দেশে ( ৩ অক্টোবর ২০২৪ইং)  জৈন্তাপুর মডেল থানা মামলাটি আমলে নিয়ে রেকর্ড ভুক্ত করেছে। উল্লেখিত আসামীদের নাম ও বিস্তারিত পড়তে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করুন -   ১। www.sylhetview24.news ২। www.sylnewsbd.com ৩। www.sylhetprothidin24.com 

বিস্তারিত
উমনপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ূন কবির এইমাত্র পাওয়া খবর
16 Sep, 2024

উমনপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ূন কবির

উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের এক অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। ইহা ২০০০খ্রিঃ স্থাপিত হয়। স্থায়ী রেজিঃ-১১/০৮/২০১১খ্রিঃ এবং স্থায়ী জাতীয় করন-০৬/১০/২০১৩খ্রিঃ। যাত্রারম্ভে ইহা একটি বেসরকারী প্রতিষ্ঠান ছিল কিন্তু প্রবর্তীকালে সরকারি বিদ্যালয় পরিণত হয়। উমনপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ূন কবির, পিতা জনাব আবুল কালাম, গ্রাম বড়খেরী, উপজেলা রামগতি, জেলা লক্ষীপুর। মোহাম্মদ হুমায়ূন কবির  তিনি ২০০২ সালে উমনপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে  যোগদান করেন। তিনি ২০০২ইং সন থেকে ২০১২ইং সন পর্যন্ত নিষ্ঠার সাথে উমনপুর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। তাহার শিক্ষকতার ধরন ও আচার ব্যবহারে একজন আদর্শ ব্যক্তি হিসেবে তিনি উমনপুরে পরিচিত ছিলেন। দীর্ঘদিন উমনপুর স্কুলের দায়িত্বপালন করা এই শিক্ষক অত্র এলাকায় প্রাথমিক শিক্ষার বিস্তারে বেশ পরিশ্রম করেছেন। উনার আন্তরিক প্রচেষ্টার কথা এলাকার কমবেশি সবাই জানেন। মোহাম্মদ হুমায়ূন কবির ২০২৩ইং সনের ডিসেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'।

বিস্তারিত
উমনপুর মাদ্রাসায় প্রথম সাময়িক পরিক্ষা শুরু এইমাত্র পাওয়া খবর
14 Aug, 2024

উমনপুর মাদ্রাসায় প্রথম সাময়িক পরিক্ষা শুরু

আজ, ১৪ আগস্ট ২০২৪ তারিখে, জামেয়া মাহমুদিয়া মাযহারুল উলূম উমনপুর মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষা ১৯ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত চলবে। সকল শিক্ষার্থীদের সর্বোচ্চ সেবা নিশিত করা হয়েছে।

বিস্তারিত