এই বিভাগের সকল পোস্ট
উমনপুর রঙ্গাইর বাড়ি নিবাসী জনাব সাইফউল্লাহ সাহেবের মা আজ রাত ইন্তেকাল করিয়াছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। মরহুমার জানাজার নামাজ বাদ যোহর হরিপুর মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।
বিস্তারিতউমনপুর নিসাবী জনাব জমসিদ আলী সাহেব ইন্তেকাল করিয়াছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। মরহুমের জানাজার নামাজ বাদ এশা উমনপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
বিস্তারিতজেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উমনপুর গ্রামের সাবেক ফুটবল খেলোয়াড় জনাব সেলিম আহমদ জৈন্তাপুর উপজেলা ফুটবল দলের নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন করার গৌরব অর্জন করেছেন। তার দক্ষ নেতৃত্ব, ক্রীড়া নৈপুণ্য এবং দল পরিচালনার সক্ষমতায় জৈন্তাপুর উপজেলা দল প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে বিজয় লাভ করে। উমনপুরবাসীর পক্ষ থেকে জনাব সেলিম আহমদকে আন্তরিক অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ — উমনপুরের নামকে জেলা পর্যায়ে গৌরবমণ্ডিত করার জন্য।
বিস্তারিতউমনপুর নিসাবী জনাব জাকারিয়া আহমদ এর ছোটো ভাই মুন্না শাহপরান এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল হইয়াছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার ৬/১১/২০২৫ইং সকাল ১০টায় হরিপুর মাদ্রাসার মাঠে অনুষ্টিত হবে।
বিস্তারিতআজ উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ উদ্যোগ — টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে এই টিকা প্রদান করা হয়। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। টাইফয়েড টিকা প্রদানের মাধ্যমে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হবে।” শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। অনেক অভিভাবকও বিদ্যালয়ে উপস্থিত থেকে সন্তানের টিকাদান পর্যবেক্ষণ করেন। এই ধরনের উদ্যোগ শুধু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে না, বরং সমাজে জনস্বাস্থ্যের প্রতি দায়বদ্ধতা আরও দৃঢ় করে।
বিস্তারিতএখন আর সেই কষ্ট করতে হবে না! দেশে এখন ডিজিটাল ইউনিয়ন সেন্টার ও অনলাইন সেবা চালু হয়েছে। ঘরে বসেই জন্ম নিবন্ধন কাজ সম্পন্ন করা যাবে আপনার মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে। দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার নিজের অথবা পরিবারের কার অথবা নবজাতক শিশুর জন্ম নিবন্ধন নতুন আবেদন ও সংশোধন করতে পারবেন। প্রয়োজনীয় সেবা পেতে নিচের লিংকগুলোতে ক্লিক করুন: নতুন জন্ম নিবন্ধন আবেদন http://bdris.gov.bd/br/application জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন http://bdris.gov.bd/br/correction জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান http://bdris.gov.bd/br/search জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা http://bdris.gov.bd/br/application/status জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট http://bdris.gov.bd/application/print জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন http://bdris.gov.bd/br/reprint
বিস্তারিতউমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. নুরুল ইসলাম সাহেবের আম্মা আজ সকাল ৬ ঘটিকায় ইন্তেকাল করেছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন" মরহুমার জানাযার নামাজ আজ বাদ যোহর উমনপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সকলের উপস্থিতি ও দোয়া কামনাকরি। আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।
বিস্তারিতউমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং জুলাই শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের বিশেষ দিক এই অনুষ্ঠান শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করা এবং জুলাই শহীদদের ত্যাগ স্মরণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিস্তারিতআলহামদুলিল্লাহ! জামেয়া মাহমুদিয়া মাযহারুল উলূম উমনপুর মাদ্রাসার হিফজ শাখার ছাত্র মোঃ ইসমাইল আহমেদ (মরহুম আব্দুল কাদিরের পুত্র) মাত্র দুই বছরে পবিত্র কোরআন শরীফ হিফজ সম্পন্ন করেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করি। পাশাপাশি আশা করি, আমাদের মাদ্রাসার আগামী প্রজন্মের ছাত্ররাও ইনশাআল্লাহ অতি শীঘ্রই কোরআনে হিফজ সম্পন্ন করবে। সকলের নিকট দোয়া প্রার্থনা করছি—আল্লাহ পাক যেন তাদের ইচ্ছাশক্তি দৃঢ় করেন এবং সবার মকসদ পূর্ণ করেন।
বিস্তারিত