উমনপুর একটি আদর্শ গ্রামের নাম
উমনপুর
হোম / সংবাদ / বিভাগ

এইমাত্র পাওয়া খবর

এই বিভাগের সকল পোস্ট

উমনপুর পাহাড় মসজিদের ছাদ ঢালাই এর কাজ সম্পন্ন। এইমাত্র পাওয়া খবর
25 Feb, 2024

উমনপুর পাহাড় মসজিদের ছাদ ঢালাই এর কাজ সম্পন্ন।

উমনপুর পাহাড় মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ আজ সকাল ৮:৩০ মিনিটে শুরু হয়। মাওলানা শায়েখ হিলাল আহমদ, স্থানীয় উলামায়ে কেরাম, মুরুব্বিয়ান, মসজিদ কমিটি এবং যুব সমাজের যৌথ উপস্থিতিতে ছাদ ঢালাইয়ের সূচনা হয়। শুরুতে উপস্থিত সবাই মিলে মোনাজাত করেন। ছাদ ঢালাইয়ের কাজ বিকেল ৪টার দিকে সফলভাবে সম্পন্ন হয়। মসজিদের নির্মাণকাজে স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ কমিউনিটির ঐক্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের সম্মিলিত প্রচেষ্টা মসজিদ নির্মাণ ও সংস্কারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কমিউনিটির মধ্যে ঐক্য ও সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।

বিস্তারিত
একটি শোক সংবাদ। এইমাত্র পাওয়া খবর
21 Feb, 2024

একটি শোক সংবাদ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উমনপুর পাহাড় নিবাসী জনাব মোহাম্মদ আলী (আনিসুল মিয়া) এর পিতা জনাব আব্দুল হক সাহেব ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪ ইং, সকাল ৯:৩০ মিনিটে হরিপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি প্রদান করেন। আমিন।

বিস্তারিত
একটি শোক সংবাদ। এইমাত্র পাওয়া খবর
02 Feb, 2024

একটি শোক সংবাদ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উমনপুর ছড়ারপাড় নিবাসী জনাব মানিক মিয়া মুরব্বি বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মরহুমের জানাজার নামাজ আজ, ২ ফেব্রুয়ারি ২০২৪ ইং, জুমার নামাজের পর উমনপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এতে আপনাদের সকলের উপস্থিতি ও দোয়া কামনা করি। পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি প্রদান করেন। আমিন।  

বিস্তারিত
উমনপুর জামে মসজিদের হুজুরের অবস্থা গুরুতর। এইমাত্র পাওয়া খবর
23 Nov, 2023

উমনপুর জামে মসজিদের হুজুরের অবস্থা গুরুতর।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উমনপুর জামে মসজিদের প্রখ্যাত ইমাম ও খতিব, মাদ্রাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, উমনপুর মাযহারুল উলুম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম মাওলানা ফুরক্বান আলী ক্বাসিমী হুজুর গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। সকলকে দোয়ায় হুজুরকে স্মরণ করার অনুরোধ জানাচ্ছি। ইয়া আল্লাহ, হুজুরকে তোমার অসুস্থতা নামক নিয়ামত নিয়ে শিফা নামক নিয়ামত দান কর। আমিন। উল্লেখ্য, মাওলানা ফুরক্বান আলী ক্বাসিমী হুজুরের দীর্ঘদিনের দ্বীনি খেদমত ও শিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান অমূল্য। তিনি উমনপুর মাযহারুল উলুম মাদ্রাসার মুহতামিম হিসেবে দ্বীনি শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া, মাদ্রাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হিসেবে তিনি বহু ছাত্র-ছাত্রীকে ইসলামী জ্ঞান ও শিক্ষায় সমৃদ্ধ করেছেন।

বিস্তারিত
একটি শোক সংবাদ। এইমাত্র পাওয়া খবর
30 Oct, 2023

একটি শোক সংবাদ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উমনপুর পাহাড় নিবাসী জনাব জামাল আহমদ ও ছয়ফুল আলমের আম্মা ইন্তেকাল করেছেন। মরহুমার জানাজার নামাজ আগামীকাল সকাল ৯:৩০ মিনিটে উমনপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে, এতে আপনাদের সকলের উপস্থিতি ও দোয়া কামনা করি। পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি প্রদান করেন। আমিন।

বিস্তারিত
উমনপুর প্রবাসী গ্রুপ এর পক্ষ থেকে মৃত মোস্তফা মিস্ত্রির পরিবারকে  জমির দলিল হস্তান্তর। এইমাত্র পাওয়া খবর
09 Oct, 2023

উমনপুর প্রবাসী গ্রুপ এর পক্ষ থেকে মৃত মোস্তফা মিস্ত্রির পরিবারকে জমির দলিল হস্তান্তর।

উমনপুর প্রবাসী গ্রুপের পক্ষ থেকে মৃত মোস্তফা মিস্ত্রির পরিবারকে ৪ শতক জমির দলিল হস্তান্তর করা হয়েছে। এছাড়া, একজন প্রবাসী সম্পূর্ণ বসতঘর তৈরী এবং আরেকজন টিউবওয়েল স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া গ্রামের যুবকদের উদ্যোগে তার পরিবারকে একটি টমটম গাড়ি কিনে দেওয়ার অঙ্গিকার করেছেন। উপস্থিত ব্যক্তিবর্গ: উমনপুর গ্রামের মুরুব্বি জনাব মো. মইনুল হোসেন ফারুক আহমদ আলী আহমদ লালই মিয়া যুক্তরাজ্য প্রবাসী জনাব জিল্লুর রহমান কামাল আহমদ কায়েছুল ইসলাম জুবের আহমদ আব্দুল করিম আশিক আহমদ উল্লেখ্য, উমনপুর প্রবাসী গ্রুপ স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে,

বিস্তারিত