উমনপুর একটি আদর্শ গ্রামের নাম
উমনপুর
হোম / সংবাদ / বিভাগ

সকল নোটিশ

এই বিভাগের সকল পোস্ট

সকল নোটিশ
25 May, 2026

উপবৃত্তি প্রসঙ্গ

উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উপবৃত্তির ২০২৫ সালের টাকা সবার মোবাইলের বিকাশ বা নগদে প্রদান করা হয়েছে। এতে যে কোন পাশ্ববর্তী মোবাইল দোকান   থেকেই তুলে  নিবেন। কিন্তু ভূলেই কাউকে পাসওয়ার্ড ও মোবাইল নং দিবেন না। ধন্যবাদ

বিস্তারিত
সকল নোটিশ
23 May, 2026

বিদ্যালয় বন্ধ ঘোষনা

উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র ঈদুল আযহা ও গ্রীস্মকালীন অবকাশ  উপলক্ষে  ২৩/৫/২০২৬ খ্রিস্টাব্দ রোজ শনিবার  হইতে ৬/৬/২০২৬ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকিবে। আগামী ৭/৬/২০২৬ তারিখ  হইতে যথারীতি বিদ্যালয়ের সকল কার্যক্রম  চলবে।  প্রধান শিক্ষক উমনপুর সরকারি  প্রাথমিক বিদ্যালয়। 

বিস্তারিত
সকল নোটিশ
31 Dec, 2025

নতুন বই বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

এতদ্বারা উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ০১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। বিতরণ সংক্রান্ত তথ্য: তারিখ: ০১ জানুয়ারি ২০২৬ইং (বৃহস্পতিবার) সময়: সকাল ১০:০০ ঘটিকা স্থান: বিদ্যালয় প্রাঙ্গণ বিশেষ দ্রষ্টব্য: ১. প্রথম (১ম) ও দ্বিতীয় (২য়) শ্রেণির শিক্ষার্থীদের বই গ্রহণের জন্য অবশ্যই অভিভাবকদের সাথে নিয়ে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। ২. অন্যান্য সকল শ্রেণির শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। নতুন শিক্ষাবর্ষের বই গ্রহণের জন্য সকল শিক্ষার্থীর যথাসময়ে উপস্থিতি কাম্য। অনুরোধক্রমে, প্রধান শিক্ষক উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিস্তারিত
সকল নোটিশ
29 Dec, 2025

বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত

এতদ্বারা উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ৩০ ডিসেম্বর ২০২৫, বুধবার প্রকাশিত হবে। ফলাফল ঘোষণার সময়সূচী ও বিস্তারিত নিচে দেওয়া হলো: তারিখ: ৩০ ডিসেম্বর ২০২৫ (৩০/১২/২০২৫ইং) সময়: দুপুর ১২:৩০ মিনিট স্থান: বিদ্যালয় প্রাঙ্গণ/নিজ নিজ শ্রেণিকক্ষ উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। অভিভাবকদেরও শিক্ষার্থীদের সাথে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। আদেশক্রমে, প্রধান শিক্ষক উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিস্তারিত
সকল নোটিশ
11 Oct, 2025

টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম

প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ ও অভিভাবকগণ, অতীব আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। অতএব, নির্ধারিত দিনে সকল ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হলো। আপনাদের সহযোগিতা ও উপস্থিতি এই স্বাস্থ্য কার্যক্রমের সফলতা নিশ্চিত করবে।

বিস্তারিত
সকল নোটিশ
06 Oct, 2025

​​​​​​​ দুর্গাপূজার দীর্ঘ ছুটির পর আগামীকাল থেকে বিদ্যালয় যথারীতি পাঠদান চলবে

উমনপুর সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অভিভাবকদের অবগতির জন্য জানানো  যাচ্ছে  যে, দুর্গাপূজার দীর্ঘ ছুটির পর আগামী কাল ৭/১০/২০২৫ রোজ মঙ্গলবার থেকে বিদ্যালয়ে যথারীতি পাঠদান চলবে, তাই আপনার শিশুকে যথা সময়ে বিদ্যালয়ে পাঠানোর জন্য অনুরুধ জানাচ্ছি। অনুরোধক্রমে প্রধান শিক্ষক উমনপুর সরকারি প্রাথমিকবিদ্যালয়।  

বিস্তারিত
সকল নোটিশ
01 Jul, 2025

​​​​​📌 উপবৃত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা

উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ সংশ্লিষ্ট নগদ (Nagad) মোবাইল একাউন্টে জমা হয়েছে। অভিভাবকদের অনুরোধ করা যাচ্ছে যে, নিজ দায়িত্বে নিকটস্থ যে কোনো মোবাইল এজেন্ট দোকান থেকে টাকা উত্তোলন করে নেবেন। কখনোই কাউকে আপনার নগদের পিন কোড শেয়ার করবেন না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও গোপনীয়। পাশাপাশি, প্রত্যেক শিক্ষার্থী যেন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে, তা অভিভাবকদের নিশ্চিত করার অনুরোধ জানানো হচ্ছে। উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় — বিদ্যালয় কর্তৃপক্ষ

বিস্তারিত
সকল নোটিশ
23 Jun, 2025

​​​​​​​আগামীকাল থেকে বিদ্যালয় চালু হচ্ছে

উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দকে জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৪/০৬/২০২৫ ইং (মঙ্গলবার) থেকে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। এতে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হলো। নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে শিক্ষার্থীদের পাঠ গ্রহণে মনোযোগী করে তুলুন। এটা তাদের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি গড়ে তুলবে। উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় কর্তৃপক্ষ

বিস্তারিত
সকল নোটিশ
30 Apr, 2025

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা

উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৮ মে ২০২৫ ইং তারিখ থেকে ১৯ মে ২০২৫ ইং তারিখ পর্যন্ত ১ম প্রান্তিক মূল্যায়ন (পরীক্ষা) অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং যথাযথ প্রস্তুতি গ্রহণে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। অনুরোধক্রমে, প্রধান শিক্ষক উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিস্তারিত