উমনপুর একটি আদর্শ গ্রামের নাম
উমনপুর
হোম / সংবাদ / বিভাগ

সকল নোটিশ

এই বিভাগের সকল পোস্ট

সকল নোটিশ
30 Apr, 2025

উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের ১ম প্রান্তিক মূল্যায়নের রুটিন প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, উমনপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের ১ম প্রান্তিক মূল্যায়ন নিম্নরূপ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ছাত্র-ছাত্রীদেরকে ১ম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। নিম্নে পরীক্ষার রুটিন দেওয়া হল -   পরীক্ষার রুটিন   তারিখ বার সকালঃ ১০:০০ থেকে ১২:০০ বিকেলঃ ০৩:০০ থেকে ০৪:০০ বিষয় শ্রেণী বিষয় শ্রেণী ০৮/০৫/২০২৫ বুধবার - - ইংরেজি ৩য়, ৪র্থ ও ৫ম ১২/০৫/২০২৫ সোমবার - - প্রাথমিক গণিত ৩য়, ৪র্থ ও ৫ম ১৩/০৫/২০২৫ মঙ্গলবার - - বাংলা ৩য়, ৪র্থ ও ৫ম ১৪/০৫/২০২৫ বুধবার বাংলা ১ম ও ২য় শ্রেণী      বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৩য়, ৪র্থ ও ৫ম ১৫/০৫/২০২৫ বৃহস্পতিবার ইংরেজি ১ম ও ২য় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান ৩য়, ৪র্থ ও ৫ম ১৮/০৫/২০২৫ রবিবার প্রাথমিক গণিত ১ম ও ২য় ধর্ম ও নৈতিক শিক্ষা ৩য় ও ৫ম ১৯/০৫/২০২৫ সোমবার - - শারীরিক শিক্ষা, সংগীত এবং চারু ও কারুশিল্প ৩য়, ৪র্থ ও ৫ম  

বিস্তারিত
সকল নোটিশ
28 Apr, 2025

গ্রামের জামে মসজিদে ইউনিয়ন ওয়ার্ড সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

সম্মানিত উমনপুর গ্রামবাসী, সকল কে অনুরোধ করা যাচ্ছে যে,আজ ২৮/০৪/২০২৫ইং বিকাল ৫ ঘটিকার সময় উমনপুর জামে মসজিদে ইউনিয়ন ওয়ার্ড সভার আয়োজন করা হয়েছে। আপনার সবাই উক্ত সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। জনাব, ফারুক আহমদ ইউপি সদস্য

বিস্তারিত
সকল নোটিশ
11 Apr, 2025

শুক্রবার জামে মসজিদে পুকুরের মাছ নিলাম প্রসঙ্গে

উমনপুর জামে মসজিদের পুকুরের মাছ আজ সকাল ১১ টার সময় মসজিদের ঘাটে মাছ নিলাম হবে। আপনারা যারা নিলামে মাছ নিতে আগ্রহী উপরে উল্লেখিত সময়ে উপস্থিত থাকবেন।

বিস্তারিত
সকল নোটিশ
04 Apr, 2025

জরুরী সংবাদ

আগামী ৫ এপ্রিল ২০২৫ইং, শনিবার সকাল ৮টা থেকে সারাদিন ব্যাপী ৬ নং চিকনাগুল ইউনিয়নের ইউনিয়ন অফিস কমপ্লেক্সে ১, ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের ভোটার তালিকা হালনাগাদের জন্য রেজিস্ট্রেশন, ছবি তোলা ও আঙ্গুলের ছাপ গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকল ফরম পূরণকারীকে রিসিট সহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনুরোধক্রমে মোঃ নূরুল ইসলাম সুপারভাইজার/ প্রঃ শিঃ উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যোগাযোগঃ 01719-428768

বিস্তারিত
সকল নোটিশ
14 Mar, 2025

আগামীকাল উমনপুর গ্রামে শতাদিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে

উমনপুর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী মাওলানা বশির উদ্দিন সাহেবের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উমনপুর গ্রামের দরিদ্র ও অসহায় ১০০(একশত) পরিবারকে ১৫ মার্চ ২০২৫ইং শনিবার সময় সকাল ১১ঃ০০ ঘটিকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। তালিকাভুক্ত সবাইকে যথা সময়ে উপস্তিত থাকার জন্যে অনুরোধ করা হইল। বিতরণের স্থানঃ উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রয়োজনে যোগাযোগ নাম্বারঃ ০১৭১১৯৪০৫৯১ (খয়রুল ইসলাম)

বিস্তারিত
সকল নোটিশ
24 Feb, 2025

উমনপুর মাদ্রাসায় সভায় গ্রামবাসীকে উপস্থিত থাকার অনুরোধ করা হইলো

প্রিয় গ্রামবাসী,  আসছে  ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং সোমবার এশার নামাজের পর উমনপুর মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইলো।  দাওয়াতক্রমে জনাব ফারুক মেম্বার

বিস্তারিত
সকল নোটিশ
16 Feb, 2025

উপবৃত্তির টাকা সংগ্রহ করুন

উপবৃত্তি প্রাপ্ত  উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের অভিভাবকদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪ সালের জুলাই হইতে ডিসেম্বর  পর্যন্ত ৬ মাসের উপবৃত্তির টাকা এসেছে মোবাইল একাউন্ট চেক করে টাকা উঠানোর ব্যবস্থার জন্য আহবান করছি।

বিস্তারিত
সকল নোটিশ
14 Feb, 2025

আগামীকাল শনিবার প্রথম বারি পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হবে

প্রিয় গ্রামবাসী, আসছে শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং, উমনপুর দুলভ বিলে  ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হবে। শবে বরাতের দিনে জোহরের নামাজের কথা বিবেচনা করে সকাল ১১টায় শুরু হবে উৎসব।

বিস্তারিত
সকল নোটিশ
21 Jan, 2025

পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।

প্রিয় গ্রামবাসী, আসছে শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ ইং, উমনপুর জামে মসজিদে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে সকল মুর্দেগানের মাগফিরাত কামনা এবং মসজিদে এসি স্থাপনের জন্য তহবিল সংগ্রহ করা হবে। উক্ত মাহফিলে আপনাদের উপস্থিতি, দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করছি।

বিস্তারিত