উমনপুর একটি আদর্শ গ্রামের নাম
উমনপুর
হোম / সংবাদ / বিভাগ

সকল নোটিশ

এই বিভাগের সকল পোস্ট

সকল নোটিশ
25 Dec, 2023

উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি চলছে।

উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি চলছে। ভর্তি হতে হলে শিক্ষার্থীর বয়স ৫ বছর বা তার বেশি হতে হবে। ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র: শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের অনুলিপি ১ কপি। শিক্ষার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ১ কপি। ২য় থেকে ৫ম শ্রেণীর ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাড়পত্র/প্রত্যয়ন পত্রের মূল কপি। মায়ের জাতীয় পরিচয়পত্র দ্বারা রেজিস্ট্রেশনকৃত সচল মোবাইল নম্বর। শিক্ষার্থীর দুই কপি ছবি (পাসপোর্ট সাইজ ১ কপি ও স্ট্যাম্প সাইজ ১ কপি)। দ্রষ্টব্য: শিক্ষার্থীরা অবশ্যই নির্ধারিত ক্যাচমেন্ট এলাকার বাসিন্দা হতে হবে। সরকারি নীতিমালা অনুযায়ী ভর্তি ফরম বিক্রি, ভর্তি ফি উত্তোলন ও ভর্তি পরীক্ষা গ্রহণযোগ্য নয়। সকলকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

বিস্তারিত
সকল নোটিশ
23 Oct, 2023

উমনপুর পাহাড় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে তাই সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হইলো।

আসছে আগামী ২৪ অক্টোবর ২০২৩ ইং তারিখে উমনপুর পাহাড় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে তাই সবাইকে  উপস্থিত থাকার  অনুরোধ করা হইলো।

বিস্তারিত
সকল নোটিশ
01 Oct, 2023

আগামীকাল উমনপুর গ্রামের সকল শিশুকে টিকা দেয়া হইবে।

সম্মানিত অভিভাবকবৃন্দ, আগামী ৮ অক্টোবর ২০২৩ তারিখে চিকনাগুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১ মাস থেকে ২ বছর বয়সী সকল শিশুকে টিকা প্রদান করা হবে। নির্ধারিত সময়ে আপনার শিশুকে কেন্দ্রে নিয়ে এসে টিকা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে। টিকা প্রদান শিশুদের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়, তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকা গ্রহণের সময় শিশুর টিকা কার্ড সঙ্গে আনতে ভুলবেন না। সকল সেবা বিনামূল্যে প্রদান করা হবে। সৌজন্যে, চিকনাগুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

বিস্তারিত
সকল নোটিশ
14 Sep, 2023

চিকনাগুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের ছোট-বড় সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হইল।

আসছে আগামী শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ইং, বিকেল ৪টায় 'চিকনাগুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র'-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামের ছোট-বড় সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়া, উক্ত অনুষ্ঠানে উমনপুর গ্রামবাসীর উদ্যোগে শিরনির ব্যবস্থাও করা হয়েছে। সৌজন্যে, উমনপুর গ্রামবাসী

বিস্তারিত
সকল নোটিশ
29 Jun, 2023

উমনপুর আইটি পরিচালনা পরিষদের সকলকে সভায় উপস্থিত থাকার জন্যে অনুরুদ করা হল।

আসসালামু আলাইকুম, আশা করি, আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত উমনপুর আইটি পরিচালনা পরিষদের সকল সদস্যকে জানানো যাচ্ছে যে, আগামী ১ জুলাই ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, মাগরিবের নামাজের পর একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। আলোচ্য বিষয়াবলী: পরিচালনা কমিটি পুনর্গঠন দায়িত্ব গ্রহণ বিবিধ আশা করি, সভায় সকলে সময়মতো উপস্থিত থেকে আলোচনাকে ফলপ্রসূ করবেন। সভার স্থানঃ উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

বিস্তারিত
সকল নোটিশ
04 Feb, 2023

আগামী সোমবার উমনপুর আইটি পরিচালনা পরিষদকে সভায় উপস্থিত থাকার জন্যে অনুরুদ করা হল।

আসসালামু আলাইকুম, আশা করি, আপনারা সকলে ভালো আছেন। আগামীকাল, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং, এশার নামাজের পর রাত ৮টায়, উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। আলোচ্য বিষয়: পরিচালনা কমিটি পুনর্গঠন ১৪ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ বর্ষপূর্তি অনুষ্ঠান প্রসঙ্গে সভার স্থান: উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সময়: রাত ৮টা দাওয়াতক্রমে, উপদেষ্টা মণ্ডলী, উমনপুর আইটি।

বিস্তারিত
সকল নোটিশ
01 Feb, 2023

উমনপুর আইটি পরিচানা পরিষদের সবাই শনিবারের সভায় উপস্থিত থাকার আনুরোধ করা হইল

আসসালামু আলাইকুম, আশা করি, আপনারা সকলে ভালো আছেন। আগামী শনিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৩ ইং, এশার নামাজের পর, উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য। আলোচ্য বিষয়: উমনপুর আইটির দায়িত্ব গ্রহণ পরিচালনা কমিটি পুনর্গঠন বর্ষপূর্তি অনুষ্ঠান প্রসঙ্গে সভার স্থান: উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দাওয়াতক্রমে, উপদেষ্টা মণ্ডলী, উমনপুর আইটি।

বিস্তারিত
সকল নোটিশ
09 Dec, 2022

শনিবারের পর থেকে পলো বাওয়া বন্ধ ঘোষণা করা হল।

সম্মানিত উমনপুর গ্রামবাসী, আগামী শনিবারের পর থেকে পলো বাওয়া কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। পলো বাওয়া আমাদের গ্রামবাংলার একটি ঐতিহ্যবাহী উৎসব, যা সাধারণত নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়।

বিস্তারিত
আগামী সপ্তাহে উমনপুর আইটির উপদেষ্টা মণ্ডলীগণ সভায় উপস্থিত থাকার জন্যে অনুরোধ করা হইল সকল নোটিশ
11 Nov, 2022

আগামী সপ্তাহে উমনপুর আইটির উপদেষ্টা মণ্ডলীগণ সভায় উপস্থিত থাকার জন্যে অনুরোধ করা হইল

সম্মানিত উমনপুর আইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, আগামী সপ্তাহে শনিবার অনুষ্ঠিতব্য সভায় আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। সভার  সময় বাদ এশা এবং স্থান উমনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।  আপনাদের মূল্যবান অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও সফল ও কার্যকর করতে সহায়তা করবে। ধন্যবাদান্তে, উমনপুর আইটি

বিস্তারিত