উমনপুর একটি আদর্শ গ্রামের নাম
উমনপুর
হোম / সংবাদ / বিভাগ

সকল নোটিশ

এই বিভাগের সকল পোস্ট

সকল নোটিশ
13 Jan, 2025

আগামী মঙ্গলবার টার্নিং এর দোকানে জরুরী পরামর্শ সভায় সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হইল

প্রিয় গ্রামবাসী আগামীকাল, ১৪ জানুয়ারি ২০২৫ ইং, মঙ্গলবার এশার নামাজের পর, ট্রানিং-এর দোকানে উমনপুর ওয়াজ মাহফিলের আয়োজন উপলক্ষে একটি জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উমনপুর গ্রামের সকল ছোট-বড়কে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিস্তারিত
সকল নোটিশ
07 Jan, 2025

গ্রামের যুবক ও ছাত্র সমাজকে নিয়ে এক পরামর্শ সভার ডাক দেওয়া হইয়াছে সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হইল।

আসছে আগামীকাল, ৮ জানুয়ারি ২০২৫ ইং, বুধবার এশার নামাজের পর, উমনপুর মাদ্রাসার হল রুমে গ্রামের যুবক ও ছাত্র সমাজদের নিয়ে এক পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় গ্রামের সকল ছোট-বড় সবাই উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিস্তারিত
সকল নোটিশ
07 Nov, 2024

উমনপুর পাহাড় মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠানে গ্রামের সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হইল

 আসছে আগামী শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ ইং, উমনপুর পাহাড় মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে গ্রামের ছোট-বড় সকল মুসল্লিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত
সকল নোটিশ
18 Oct, 2024

আজ শুক্রবার উমনপুর মাদ্রসার মাঠে শোকরিয়া সভায় সকলকে উপস্থিত থাকার অনুরোধ করা হইলো।

উমনপুর গ্রামের যুব সমাজের উদ্যেগে আজ ১৮/১০/২০২৪ইং  শুক্রবার রাত উমনপুর মাদ্রাসার মাঠে শোকরিয়া সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় গ্রামের সমসাময়িক বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হইবে তাই  গ্রামের সকল পাড়া-মহল্লার যুবসমাজের উপস্থিতি একান্ত কাম্য।  সময় রাত ৭ঃ৩০ মিনিটে সবাইকে মাদ্রাসার মাঠে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করা হইল।

বিস্তারিত
সকল নোটিশ
16 Oct, 2024

চিকনাগুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আগামী তিন দিন (শনি, রবি ও সোম) ডাক্তার সেবা বন্ধ থাকিবে।

চিকনাগুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবাগ্রহীতারদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী শনিবার ১৯/১০/২০২৪ইং থেকে ২১/১০/২০২৪ইং ( শনি,রবি, সোম) এই তিন দিন উমনপুর হাসপাতালে ডাক্তার সাহেব সেবা দান করবেন না, এই তিনদিন তিনি চারিকাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। সপ্তাহে ৩ দিন ( মঙ্গল, বুধ, ও বৃহস্পতিবার) যথারীতি দায়িত্ব পালন করবেন। ডা. জাবেদ আহমদ চিকনাগুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

বিস্তারিত
সকল নোটিশ
13 Oct, 2024

আগামী ১৪ আগষ্ট ২০২৪ইং উমনপুর মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদেরকে প্রথম সাময়িক পরিক্ষার প্রস্তুতি নিয়ে আসার জন্যে অনুরোধ করা হইলো।

উমনপুর মাদ্রসার সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্যে জানানু যাচ্ছে যে, আগামী ১৪ আগষ্ট ২০২৪ইং  জামেয়া মাহমুদিয়া মায্হারুল উলূম উমনপুর মাদ্রাসায় প্রথম সাময়িক পরিক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম সাময়িক পরিক্ষা ১৪ আগষ্ট ২০২৪ইং থেকে ১৯ আগষ্ট ২০২৪ইং পর্জন্ত চলবে। মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রীদের যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্যে অনুরোধ করা হইলো। মিসবাহ উদ্দিন সুমন সহকারী শিক্ষক জামেয়া মাহমুদিয়া মায্হারুল উলূম

বিস্তারিত
সকল নোটিশ
01 Aug, 2024

৪ আগষ্ট হতে উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত কার্যক্রম পুনরায় চলবে।

সম্মানিত অভিভাবকগণ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, আগামী রবিবার, ৪ আগস্ট ২০২৪ তারিখ থেকে উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শ্রেণীর পাঠদান যথারীতি চলবে। সেই অনুযায়ী, বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঠিক সময়ে পাঠানোর জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। প্রধান শিক্ষক উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

বিস্তারিত
সকল নোটিশ
14 Jul, 2024

১৮/০৭/২০২৪ইং বাদ এশা উমনপুর জামে মসজিদে জমায়েতে উপস্তিত থাকার অনুরোধ করা হইলো।

আসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, আসছে বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ইং, এশার নামাজের পর উমনপুর গ্রামে যুবসমাজের উদ্যোগে একটি জমায়েত অনুষ্ঠিত হবে। উক্ত জমায়েতে গ্রামের সমসাময়িক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। সেই কারণে, গ্রামের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনারা যারা এই নোটিশ পেয়েছেন, তারা অনুগ্রহ করে অন্যদেরকেও জানিয়ে দেবেন। সভার স্থান: উমনপুর জামে মসজিদ।

বিস্তারিত
সকল নোটিশ
10 Jul, 2024

১০ জুলাই ২০২৪ইং এশার নামাজের পর জামাল আব্দুন নাসের এর বাড়িতে জমায়েতে উপস্থিত থাকার অনুরোধ করা হইলো ।

সম্মানিত উমনপুর গ্রামবাসী.. আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বুধবার বাদ এশা আমাদের গ্রামের যুবসমাজের উদ্যোগে একটি জমায়েত অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া বিবেচনা তথা জমায়েতে আগত গ্রামবাসীর আসন বিন্যাসের সুবিধার্থে কায়েছুল ইসলাম এর বাড়ি আজকের কার্যক্রম হবে। সবাই নিজ নিজ দায়িত্বে আশেপাশের সবাইকে দাওয়াত দিয়ে বাদ এশা উপস্থিত থাকবেন। ধন্যবাদ উমনপুর গ্রামবাসীর জমায়েত বুধবার, ১০ জুলাই ২০২৪ইং স্থান: জামাল আব্দুন নাসের এর বাড়ি।

বিস্তারিত