এই বিভাগের সকল পোস্ট
আসসালামু আলাইকুম, আশাকরি আপনারা ভালোই আছেন। আসচ্ছে আগামী শনিবার ০৬/০৭/২০২৪ইং তারিখে সকাল ১০ ঘটিকায় উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নে তালিকাভুক্ত ৫৫টি পরিবারকে ত্রাণ বিতরণ করা হইবে। নিচের তালিকাভুক্ত সকল ব্যক্তিকে উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথা সময়ে ত্রাণ সংগ্রহ করার জন্যে অনুরোধ করা হইলো। ত্রাণ দাতাঃ জনাব মোঃ ইব্রাহীম ( যুক্তরাজ্য প্রবাসী) উমনপুর আইটির অন্যতম উপদেষ্টা জনাব খয়রুল ইসলাম সাহেবের ভাগ্না। www.umonpur.info
বিস্তারিতঈদুল আজহা ও গ্রীষ্মকালীন দীর্ঘ ছুটির পর ৩/৭/২০২৪ ইংরেজী হতে বিদ্যালয় খোলা। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় সকল শিক্ষার্থী কে বিদ্যালয়ে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ করা হইলো। অনুরোধ ক্রমে ------- প্রধান শিক্ষক ও স্কুল কমিটি উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বিস্তারিত৭ মে হইতে আগের মতো শিশু শ্রেণী সহ সকল শ্রেণীর কার্যক্রম যথারীতি চলবে, তাই সকল শিক্ষার্থীদের যথা সময়ে বিদ্যালয়ে পাঠানোর জন্য অনুরুধ রহিলো।
বিস্তারিতসকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী কাল ২৮ এপ্রিল ২০২৪ইং হতে পরবর্তি নির্দেশনা না আসা পর্যন্ত প্রাক প্রাথমিক শ্রেণী বন্ধ থাকবে এবং ১ম ও ২য় শ্রেণীর কার্যক্রম সকাল ৮:০০ ঘটিকা হইতে ৯:৩০ মিনিট পর্যন্ত এবং ৩য় হইতে ৫ম শ্রেণীর কার্যক্রম সকাল ৯:৪৫ মিনিট হইতে ১১:৩০ মিনিট পর্যন্ত চলবে। তাই সকর শিক্ষার্থী কে সময় মতো বিদ্যালয়ে পাঠানোর জন্য অনুরুধ রহিলো। অনুরোধক্রমে -------- প্র: শি: ও ম্যানেজিং কমিটি। উমনপুর সরকারি প্রা:বি:। www.umonpur.info
বিস্তারিতউমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রাপ্ত সকল অভিভাবকদের অবগতির জন্যে জানানো যাইতেছে যে উপবৃত্তির টাকা এসেছে যত তাড়াতাড়ি সম্ভব টাকা উত্তলন করার জন্যে অভিভাবকদের অনুরোধ করা হইল। নুরুল ইসলাম প্রধান শিক্ষক উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিস্তারিতআসসালামু আলাইকুম প্রিয় গ্রামবাসী, আসছে ২১শে ফেব্রুয়ারি ২০২৪ ইং, বুধবার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উমনপুর একাদশ ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। আমন্ত্রণে, উমনপুর একাদশ ক্রীড়া সংস্থা
বিস্তারিত প্রিয় গ্রামবাসী, প্রতি বছরের মতো, আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৪ ইং, শনিবার, উমনপুর দুলভ বিলে পলো বাওয়া উৎসব অনুষ্ঠিত হবে। এই ঐতিহ্যবাহী উৎসবে শুধুমাত্র উমনপুর গ্রামের লোকজন পলো বাওয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সকলকে উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ধন্যবাদ
বিস্তারিতআসচ্ছে আগামী ১০ ফেব্রুয়ারী ২০২৪ইং রাত ৮ ঘটিকায় উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উমনপুর গ্রামের আইটির গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ আলোচনার পরপর উমনপুর গ্রামের আইটিতে নতুন করে পরিচালনা কমিটিতে লোক নিয়োগ করা হবে। যাহারা কমিটিতে থাকতে আগ্রহী তাহারা আগামী ১০ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখের মধ্যে অথবা ঐ তারিখে সভায় নিম্নে উল্লেখিত টাকা সাথে করে নিয়ে আসতে হবে। আলোচ্য বিষয়সমূহ: পরিচালনা কমিটিতে সদস্য নিয়োগ। ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে উমনপুর ওয়েবসাইটের বর্ষপূর্তি অনুষ্ঠান। বিবিধ। বাধ্যতামূলক মেম্বারশিপ ফি: উপদেষ্টা মণ্ডলী: প্রতি বছর ১০০০ টাকা। পরিচালনা কমিটির সদস্য: প্রতি বছর ২০০০ টাকা। সদস্য ফি সংক্রান্ত তথ্য: উক্ত ফি উমনপুর গ্রামের আইটি উন্নয়ন খাতে ব্যয় এবং গ্রামের উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে। আশা করি, উক্ত বিষয়গুলো উমনপুর গ্রামের কল্যাণে বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন। সৌজন্যে, উমনপুর আইটি
বিস্তারিতবই উৎসব বই উৎসব !! নতুন বছর, নতুন দিন। নতুন বইয়ে হোক রঙিন। পহেলা জানুয়ারি ২০২৪ ইং তারিখে উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হবে। উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। সৌজন্যে, উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
বিস্তারিত